News Flash

Image

ফের কৃষকের ফসল নষ্ট করে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় কৃষকের বিভিন্ন কৃষি ফসল  নষ্ট করে দিল দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ চড়িলামের পরিমল চৌমুহনি এলাকায় এক কৃষকের সব্জি ক্ষেত ধবংস করে দিল দুষৃকতিকারীরা৷ সোমবার  রাতে  এই ঘটনা সংঘটিত হয়৷ ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন কৃষকের পরিবার৷ জানা যায়, চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় কৃষক গৌতম দেবনাথ ও তার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ অনেক টাকা খরচা করে কৃষি জমিতে বিভিন্ন সব্জি ফসল লাগিয়েছিলেন৷ কিন্তু সোমবার  রাতে  দুষৃকতিকারীরা উনার কৃষি জমিতে লাগানো সমস্ত সব্জি গাছ মাটি থেকে উগড়ে ফেলে দেয়৷পাশাপাশি অনেক সব্জি গাছ  গোড়ায় কেটে দিয়ে ধবংস করে দেয়৷ মঙ্গলবার সকাল ৮ টায় কৃষি জমিতে জল দিতে এসে এমন অবস্থা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক গৌতম দেবনাথ সহ উনার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ৷  ঘটনার সঙ্গে জড়িত দুষৃকতিকারীদের চিহ্ণিত করে কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায়  দ্বারস্থ হলেন রিঙ্কু দেবনাথ সহ উনার পরিবারের লোকজন৷ জানা যায় প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রতিহিংসা  ঘটে চলেছে৷প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাতের আধারে দুষৃকতিকারীরা  মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে৷এমন কি যে সমস্ত বাড়ি করে আক্রমণ করতে পারছেন না তাদের  কৃষি জমিতে আক্রমণ চালিয়ে সমস্ত কৃষি  ফসল নষ্ট করে দিচ্ছে দুষৃকতি কারীরা৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top