নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মোল্লাপাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে মতভেদকে কেন্দ্র করে আহত হয়েছে এক যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ মঙ্গলবার মোল্লাপাড়া এলাকায় এক মহিলাকে গালিগালাজ করার মিথ্যা অপবাদ দিয়ে সমীর মিয়া নামে এক যুবককে বেধরক মারধর করে সুমন মিয়া নামে এক যুবক৷ সমীর মিয়া অভিযোগ করেন সে কোন মহিলাকে গালিগালাজ করেননি৷ সুমন মিয়া মিথ্যা কথা বলে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে৷ এই কথাটি সুমন মিয়াকে জিজ্ঞাসা করতেই বাইকের চাবি দিয়ে সমীর মিয়ার মাথায় এবং মুখে আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন সমীর মিয়া৷ তার পরিবারের লোকজন সমীর মিয়াকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ সমীর মিয়া জানান এই বিষয় নিয়ে সুমন মিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করবেন৷

মোল্লাপাড়ায় দুই পরিবারে সংঘর্ষে গুরুতর আহত এক
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















