News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোল্লাপাড়ায় দুই পরিবারে সংঘর্ষে গুরুতর আহত এক
Image

মোল্লাপাড়ায় দুই পরিবারে সংঘর্ষে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷  মোল্লাপাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে মতভেদকে কেন্দ্র করে আহত হয়েছে এক যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷  মঙ্গলবার মোল্লাপাড়া এলাকায় এক মহিলাকে গালিগালাজ করার মিথ্যা অপবাদ দিয়ে সমীর মিয়া নামে এক যুবককে বেধরক মারধর করে সুমন মিয়া নামে এক যুবক৷ সমীর মিয়া অভিযোগ করেন সে কোন মহিলাকে গালিগালাজ করেননি৷ সুমন মিয়া মিথ্যা কথা বলে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে৷ এই কথাটি সুমন মিয়াকে জিজ্ঞাসা করতেই বাইকের চাবি দিয়ে সমীর মিয়ার মাথায় এবং মুখে আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন সমীর মিয়া৷  তার পরিবারের লোকজন সমীর মিয়াকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ সমীর মিয়া জানান এই বিষয় নিয়ে সুমন মিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করবেন৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top