News Flash

  • Home
  • বিদেশ
  • মাদারীপুরে যুবক খুনের মামলায় একই সঙ্গে ২৩ জনের ফাঁসির আদেশ
Image

মাদারীপুরে যুবক খুনের মামলায় একই সঙ্গে ২৩ জনের ফাঁসির আদেশ

ঢাকা, ২১ মার্চ (হি. স.) : ঢাকার মাদারীপুরের রাজীব সরদার হত্যা মামলায় ২৩ আসামিকে ফাঁসির সাজা দিল আদালত। একই সঙ্গে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার ওই আদেশ দিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক লায়লাতুন ফেরদৌস। রায় ঘোষণার সময়ে এজলাসে উপস্থিত ছিলেন ২২ আসামি। খুনের মামলায় একসঙ্গে ২৩ জনের ফাঁসির আদেশ নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের পয়লা সেপ্টেম্বর সকালে মামার নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজীব সরদার। পথে হরিকুমারিয়া এলাকায় পৌঁছনোর সময়ে তার ওপরে আচমকা হামলা চালায় বেশ কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত ভেবে রাজীবকে ফেলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রাজীবকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঢাকায়। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজীব।

ভাগ্নের নৃশংস খুনের তিনদিন পর ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজীবের মামা আলী হাওলাদার। ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী আধিকারিক। দীর্ঘ ১১ বছর বাদে এদিন ওই মামলার রায় ঘোষণা করা হয়। মামলা চলাকালীন চার আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়। বাকি তিনজনকে এদিন বেকসুর খালাস দেওয়া হয়।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top