News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে প্রাণনাশের হুমকি
Image

প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে প্রাণনাশের হুমকি

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ বোধজংনগর থানাধীন দুর্গাচৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়েছে সুকলের মিড ডে মিল কর্মী বাবুল দেববর্মা৷ তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ৷
বোধজংনগরের দুর্গাচৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে শুক্রবার প্রাণনাশের হুমকি দিয়েছিল মিড ডে মিল পরিচালক কর্মী বাবুল দেববর্মা৷ তার এক সহযোগী টিকলু দেবকে পাকড়াও করেছে পুলিশ৷ সময় মতো টাকা না পাওয়ার কারণেই প্রধান শিক্ষিকাকে সুকলে ঢুকে হুমকি দেয় বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ শিক্ষক কর্মচারীদের মধ্যে ভীতির সঞ্চার হয়৷ এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বোধজংনগর থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ মূল অভিযুক্ত বাবুল দেববর্মাকে আটক করতে না পারলেও সহযোগী টিকলু দেবকে আটক করেছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপযুক্ত নিরাপত্তারও দাবি জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top