News Flash

  • Home
  • বিনোদন
  • বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে জিৎ –এর ” চেঙ্গিজ ”
Image

বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে জিৎ –এর ” চেঙ্গিজ ”

কলকাতা,২১ মে (হি. স.): টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে পথে অভিনেতা জিৎ । যেদিন বাংলা ভাষায় মুক্তি পাবে জিৎ- র নতুন ছবি ” চেঙ্গিজ ” সেদিনই হিন্দিতে মুক্তি পাবে এই ছবি । মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানালেন অভিনেতা ।

জিতের নতুন ছবি ” চেঙ্গিজ ”,- র প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা । সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে ছবির গল্পে । কলকাতার নানা জায়গাতে শুরু হয়েছে ছবির শুটিং । ‘চেঙ্গিজ’-এ জিতের বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহিত রায়, শতাফ ফিগারকে। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে বাংলা ভাষাতে মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল সেদিনই হিন্দিতেও মুক্তি পাবে এই ছবি । এদিন সোশ্যাল মিডিয়ায় সেই চমক দিয়েই জিৎ জানান, বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এরকম ঘটতে চলেছে ।

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top