News Flash

Image

কমলপুরে রক্তদান শিবির আয়োজন

আমবাসা(ত্রিপুরা),২১মার্চ(হি স): মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুব মোর্চা প্রতিটি মন্ডলের সঙ্গে কমলপুরেও রক্তদান শিবির আয়োজন করেছে। মঙ্গলবার কমলপুর বিজেপি কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবিরের । এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব।

রাজ্যে নির্বাচন পরিস্থিতিতে স্বেচ্ছা রক্তদান বন্ধ থাকায় রাজ্য জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে। এর নিরসনে মুখ্যমন্ত্রী সম্প্রতি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠণের কাছে আবেদন রেখেছেন স্বেচ্ছা দানে এগিয়ে আসার। এর অঙ্গ হিসাবে যুব মোর্চার রাজ্যভিত্তিক কর্মসূচী হিসাবে কমলপুরে স্বেচ্ছাদান কর্মসূচী হাতে নেয় যুব মোর্চা। এদিনের অনুষ্ঠানে উদবোধক মনোজ কান্তি দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কমলপুর মন্ডল সভাপতি তথা নগরপিতা প্রশান্ত সিংহ, যুব মোর্চা মন্ডল সভাপতি মৃণ্ময় ভট্টাচার্য্য প্রমুখ। এদিন মোট ১৪ জন যুব মোর্চার সদস্য স্বেচ্ছা রক্তদান করেন।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top