News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে আন্দোলনে নামছে চা মজদুর ইউনিয়ন
Image

বিভিন্ন দাবীতে আন্দোলনে নামছে চা মজদুর ইউনিয়ন

TEA UNIONনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্যের বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলি অধিগ্রহণ করা সহ ৯ দফা দাবিতে ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে৷ শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এ সংবাদ জানান৷
ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চারটি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে৷ বাগান মালিকরা পালিয়ে গেছেন৷ শ্রমিকরা কাঁচাপাতা বিক্রি করে দীর্ঘদিন যাবত জীবনযাপন করে আসছেন৷ বন্ধ হয়ে যাওয়া চারটি চা বাগান অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে কংগ্রেস এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে৷ এই ইস্যুতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷
সাংবাদিক সম্মেলন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের মহাসচিব নীরদবরণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top