News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবের শান্তি যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে : ভগবন্ত মান
Image

পঞ্জাবের শান্তি যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে : ভগবন্ত মান

চন্ডীগড়, ২১ মার্চ (হি.স.): পঞ্জাবের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। জানিয়ে দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর কথায়, পঞ্জাবের শান্তি ও সম্প্রীতি যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। শনিবার খালিস্তানপন্থী নেতা অমৃতপাল এবং তার সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর সদস্যদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ। পুলিশ অভিযান প্রসঙ্গে মঙ্গলবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “মানুষ আমাকে বলছে, আমি ভালো কাজ করছি। পঞ্জাবে শান্তি ও সম্প্রীতি বজায় থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা আপনাদের সমর্থন করব।”

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একটি ভিডিও বার্তায় বলেছেন, পঞ্জাবের শান্তি, সম্প্রীতি এবং দেশের অগ্রগতি তাঁর কাছে শীর্ষ অগ্রাধিকার। তিনি বলেন, “আমরা দেশের বিরুদ্ধে কাজ করা কোনও শক্তিকে রেহাই দেব না।” তাঁর কথায়, “আমি এই অপারেশনে (অমৃতপাল এবং ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর বিরুদ্ধে) সহযোগিতার জন্য ৩ কোটি পাঞ্জাবিকে ধন্যবাদ জানাই। রাজ্যে অপ্রীতিকর ঘটনার একটি রিপোর্টও পাওয়া যায়নি। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে যে মানুষ শান্তি ও অগ্রগতি চায়।”

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top