News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর “একেবারে অগ্রহণযোগ্য” : হোয়াইট হাউস
Image

ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর “একেবারে অগ্রহণযোগ্য” : হোয়াইট হাউস

ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.): আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলার তীব্র নিন্দা করল আমেরিকা। হোয়াইট হাউস জাতীয় নিরপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর “একেবারে অগ্রহণযোগ্য”। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কনস্যুলেটে হামলার তীব্র নিন্দা করছে ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক ফেসিলিটিতে যে কোনও ধরনের হামলা অগ্রহণযোগ্য। উল্লেখ্য, পঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্তি দিতে হবে, এই দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। সোমবার ওই দূতাবাসে খলিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই ওই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিটিও দেখতে পাওয়া যায়।

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top