News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু সুরক্ষা পর্ষদের  দায়িত্ব নিলেন জয়ন্তী দেববর্মা
Image

শিশু সুরক্ষা পর্ষদের  দায়িত্ব নিলেন জয়ন্তী দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷  ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপারসন হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন জয়ন্তী দেববর্মা৷ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপারসন হিসাবে দায়িত্বভার গ্রহণ   করে জয়ন্তী দেববর্মা বলেন শিশু সুরক্ষার ওপর সবচেয়ে গুরুত্ব আরোপ করা হবে৷ তিনি বলেন শিশুরাই আমাদের ভবিষ্যৎ৷ শিশুদের সুন্দরভাবে সুস্থভাবে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে৷ সরকার শিশু সুরক্ষার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে বলে তিনি  জানিয়েছেন৷ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন এটি খুবই দুঃখজনক বিষয়৷ শিশুশ্রম বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আসক্ত করেছেন৷ এ বিষয়ে তিনি অভিভাবকদের সহযোগিতা আহবান করে বলেন প্রতিটি শিশু যাতে শিক্ষাঙ্গনে যেতে পারে সেজন্য অভিভাবকদেরকেও দায়িত্ব গ্রহণ করতে হবে৷  সার্বিক প্রচেষ্টাতেই শিশুশ্রম বন্ধ করা সহ শিশু কল্যাণে কাজ করা সম্ভব বলেও অভিমত ব্যক্ত করেছেন নবনিযুক্ত চেয়ারপারসন৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top