News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপস্থলি বৈদিক আশ্রম পরিদর্শন করলেন প্রোটেম স্পীকার  
Image

তপস্থলি বৈদিক আশ্রম পরিদর্শন করলেন প্রোটেম স্পীকার  

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷  ধর্মনগরের শনি ছড়া গ্রামে অবস্থিত তপস্থলি বৈদিক আশ্রম পরিদর্শন করলেন  প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস৷ সপরিবারে তিনি সেখানে গেলে আশ্রমের নিয়ম নীতি মেনে তাদেরকে বরণ করা হয়৷  অত্যন্ত আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে মহাদেব তপস্থলী বৈদিক আশ্রম ও কন্যা গুলোকুলের দশম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে উত্তর ত্রিপুরা ধর্মনগরের ছনিছড়া গ্রামে৷ এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিদিন চলেছে মহাযজ্ঞ৷ সোমবার এই আশ্রম এবং যজ্ঞ পরিদর্শনে সপরিবারে উপস্থিত হন রাজ্যের প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস৷ তিনি যজ্ঞে যোগদান করেন৷আশ্রম এর পক্ষ থেকে উনাকে গুরুকুলের নিয়ম মেনে বরণ করা হয়৷ জানা গেছে যখন এ আশ্রমের বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে তখন তিনি বিধানসভা অধিবেশনের জন্য থাকতে পারবেন না৷ তাই আগেই অর্থাৎ সোমবারে সপরিবারে এলাকা পরিদর্শন করেন এবং গুরুকুলের যে মাহাত্ম্য তা অনুধাবন করেন৷ আগামী ২৫ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকবে বলে সংস্থার সম্পাদক রানা সিংহ জানান৷ এই অনুষ্ঠানে ভারতবর্ষের নিউ দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম ত্রিপুরা সহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন৷ এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে কবি সম্মেলন,যোগ ব্যায়াম, প্রবচন, রাষ্ট্র সম্মেলন,বেধ সম্মেলন ,যুবা ও মহিলা, সম্মেলন গীতা সম্মেলন এবং বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী আমরণ অনশণকারীদের সম্বর্ধনা অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য   সংসৃকতি প্রেমিক আপামর জনসাধারণের অংশগ্রহণের জন্য সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top