News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক স্বল্পতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি বাঙালি ছাত্র সমাজের
Image

শিক্ষক স্বল্পতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি বাঙালি ছাত্র সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজের বিভিন্ন সুকলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠন বিঘ্নিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাঙালি ছাত্র সমাজ৷  রাজ্যের সুকলগুলিতে পঠন পাঠন স্বাভাবিক রাখার প্রয়োজনে অবিলম্বে আরো শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বাঙালি ছাত্রসমাজ৷ সোমবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাঙালি ছাত্র সমাজের নেতৃবৃন্দ দাবী জানিয়েছেন অবিলম্বে জিআরবিটি উত্তীর্ণদের শিক্ষক পদে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করার জন্য৷ পাশাপাশি টেট পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করে উত্তীর্ণদের অবিলম্বে শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ পাশাপাশি মিড ডে মিল প্রকল্পের গুণগত মান বৃদ্ধির উপর সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷ বিদ্যা জ্যোতিকল্পে যেসব সুকল রয়েছে সেগুলিতে গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগের উপর তারা গুরুত্ব আরোপ করেন৷ বাংলা মাধ্যমের সুকলগুলিকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করার পরিবর্তে নতুন করে ইংরেজি মাধ্যম সুকল খোলার উদ্যোগ গ্রহণ করার জন্য তারা দাবি জানান৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top