নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজের বিভিন্ন সুকলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠন বিঘ্নিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাঙালি ছাত্র সমাজ৷ রাজ্যের সুকলগুলিতে পঠন পাঠন স্বাভাবিক রাখার প্রয়োজনে অবিলম্বে আরো শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বাঙালি ছাত্রসমাজ৷ সোমবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাঙালি ছাত্র সমাজের নেতৃবৃন্দ দাবী জানিয়েছেন অবিলম্বে জিআরবিটি উত্তীর্ণদের শিক্ষক পদে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করার জন্য৷ পাশাপাশি টেট পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করে উত্তীর্ণদের অবিলম্বে শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ পাশাপাশি মিড ডে মিল প্রকল্পের গুণগত মান বৃদ্ধির উপর সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷ বিদ্যা জ্যোতিকল্পে যেসব সুকল রয়েছে সেগুলিতে গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগের উপর তারা গুরুত্ব আরোপ করেন৷ বাংলা মাধ্যমের সুকলগুলিকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করার পরিবর্তে নতুন করে ইংরেজি মাধ্যম সুকল খোলার উদ্যোগ গ্রহণ করার জন্য তারা দাবি জানান৷

শিক্ষক স্বল্পতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি বাঙালি ছাত্র সমাজের
Tags:
Releated Posts
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…
পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত
আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…


















