নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ন্যাশনাল স্কলারশিপ স্কীমে আবেদনপত্র জমা দেওয়ার সময় সীমা বাড়ানোর দাবি জানিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপোটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন টিআইএসএফ৷ ন্যাশনাল স্কলারশিপ স্কীমে উপজাতি ছাত্র-ছাত্রীদের অনেকেই এখনো পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারেনি৷ ফলে সরকারি সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে অনেকেই বঞ্চিত হবে৷ বিশেষ করে বহির্জ রাজ্যে উচ্চশিক্ষার জন্য যারা রয়েছে তারা এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে৷ বিষয়টি নজরে আসার পর টিআইএসএফ সোমবার গোর্খা বস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য দাবি জানানো হয়৷ উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন৷ তাতে সন্তোষ ব্যক্ত করেছে টি আইএএসএফ৷

উপজাতি ছাত্র-ছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে ডেপুটেশন
Tags:
Releated Posts
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…
পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত
আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…


















