News Flash

Image

করিমগঞ্জের হুলাশনগর গ্রামে একই রাতে দুটি বাড়িতে চুরি

রামকৃষ্ণনগর (অসম), ২০ মার্চ (হি.স.) : করিমগঞ্জের রাতাবাড়ি থানাধীন আনিপুর গ্রাম পঞ্চায়েতের হুলাশনগর গ্রামে নিশিকুটুম্বরের দল হানা দিয়েছে। একই রাতে দু-দুটি বাড়িতে হানা দিয়ে চুরের দল হাতিয়ে নিয়েছে দুটি মোটর সাইকেল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুলাশনগর মসজিদের পার্শ্ববর্তী মুতাহির আলি এবং তাজ উদ্দিনের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে ঘরের বারান্দা থেকে নিশিকুটুম্বরের দল চুরি করে নিয়ে গেছে এমজেড ০২ এ ২৪০৭ এবং এএস ১০ এ ১২০৩ নম্বরের দুটি পালসার মোটর বাইক।

সোমবার সাতসকালে ঘটনাটি প্রকাশ্যে আসলে মসজিদে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাতের চুরির ঘটনা। দুটি মোটর সাইকেলের সঙ্গে একটি অল্টো গাড়ির ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। এদিকে চুরির ঘটনায় রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা হয় মুতাহির আলি ও তাজ উদ্দিনের পক্ষ থেকে। ঘটনায় রাতাবাড়ি পুলিশ তদন্তে নামলেও এ খবর লেখা পর্যন্ত কোনও সাফল্যের খবর পাওয়া যায়নি।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top