News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে ১৮ অনূর্ধ্বদের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি নিষিদ্ধ
Image

করিমগঞ্জে ১৮ অনূর্ধ্বদের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি নিষিদ্ধ

করিমগঞ্জ (অসম), ২০ মার্চ (হি.স.) : করিমগঞ্জের জেলাশাসক এক আদেশে ২০০৩ সালের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী আইনের ৬ ধারার অধীনে সমগ্র করিমগঞ্জ জেলায় ১৮ বছরের অনূর্ধ্বদের এবং যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও ব্যক্তি সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি করতে পারবেন না বলে নির্দেশ জারি করেছেন।

২০০৩ সালের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী আইনের উল্লিখিত ধারার অধীনে এই আদেশ কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও দোকানি ১৮ বছরের কম বয়স্কদের সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি করতে পারবেন না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইনের ৭৭ ধারার অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জুভেনাইল জাস্টিস আইনের ৭৭ ধারার অধীনে বলা হয়েছে, কেউ যদি কোনও অপ্রাপ্তবয়স্কদের নেশা জাতীয় তরল পানীয় অথবা নিষিদ্ধ ড্রাগ অথবা তামাক জাতীয় সামগ্রী বা কোনও যোগ্য নিবন্ধীকৃত চিকিৎসকের পরামর্শ ছাড়া নেশা জাতীয় সামগ্রী প্রদান করেন অথবা তার কারণে দেওয়া হয় তবে তার বিরুদ্ধে কারাবাসের মতো শাস্তিমূলক ব্যবস্থা যা ৭ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

Releated Posts

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top