News Flash

Image

অসম : উদ্ভাবনীমূলক প্রজেক্ট বাস্তবায়নে পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান

শিলচর (অসম), ২০ মার্চ (হি.স.) : হায়দরাবাদের সেন্টার ফর ইনোভেশন ইন পাবলিক সিস্টেম (সিআইপিএস) বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনীমূলক প্রজেক্ট বাস্তবায়নে পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান করেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভাগ, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ব্যক্তি বিশেষ এবং বেসরকারি সংগঠন থেকে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, ইনফরমেশন টেকনোলজি এবং গ্রামোন্নয়ন ক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া অর্থাৎ উদ্ভাবনীমূলক প্রকল্পের জন্য এই পুরস্কারের আবেদন করা যাবে। অনলাইনে https://cips.org.in/awardinginnovations/ অথবা অফলাইনে সেন্টার ফর ইনভেশন ইন পাবলিক সিস্টেম কলেজ পার্ক ক্যাম্পাস অব অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া, রোড নম্বর ৩ বানজারা হিলস, হায়দরাবাদ-৫০০০৩৪-এ আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন প্রেরণ করা যাবে।

বিশদ বিবরণের জন্য মেইল awards@cips.org.in অথবা ফোন নম্বর ৯১-৪০৬৬৭২০৭২০-এ যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, সেন্টার ফর ইনভেটিভস ইন পাবলিক সিস্টেম হায়দরাবাদে অবস্থিত অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়ার একটি স্বায়ত্তশাসিত কেন্দ্র যা ত্রয়োদশ অর্থ কমিশনের সুপারিশে ১৯১০ সালে স্থাপিত হয়।

Releated Posts

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top