News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবে স্পোর্টস এন্ড গেমস ফেস্ট শুরু, লুডোয় চ্যাম্পিয়ন স্বরূপা নাহা
Image

প্রেসক্লাবে স্পোর্টস এন্ড গেমস ফেস্ট শুরু, লুডোয় চ্যাম্পিয়ন স্বরূপা নাহা

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ শুরু হয়েছে আজ। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। লুডো প্রতিযোগিতা দিয়ে এর সূচনা হলেও ক্রমান্বয়ে চাইনিজ চেকার, দাবা, ক্রিকেট, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। সোমবারে অনুষ্ঠিত লুডো প্রতিযোগিতায় স্বরূপা নাহা চ্যাম্পিয়ন এবং সুস্মিতা রায় সেন রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন সন্তোষ গোপ। সেমিফাইনাল পর্যায়ের খেলায় বাপন দাসকে হারিয়ে স্বরূপা নাহা এবং সন্তোষ গোপকে হারিয়ে সুস্মিতা রায় সেন ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। প্রতিযোগিতায় মোট ৩২ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে রাজ্যের কৃতি অ্যাথলেট পূর্বোত্তর অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী রিয়া দেবনাথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে এর আগে রিয়াকে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ সংবর্ধনা জ্ঞাপন করেন। স্বাগত ভাষণ রাখেন স্পোর্টস সাব-কমিটির কনভেনের অভিষেক দে। চেয়ারম্যান অলক ঘোষ এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ও গেমস পরিচালনায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। উল্লেখ্য, আগামী ২২ মার্চে চাইনিজ চেকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককেই ঠিক এগারোটার মধ্যে প্রেস ক্লাবের কনফারেন্স হলে রিপোর্ট করতে বলা হচ্ছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top