News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ণ রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যাক্তিকে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে দমকল বাহিনীর জোয়ানরা৷  রবিবার তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ণ রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনীর জোয়ানরা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ওদ্ধার হয়েছে৷ তার কোন জ্ঞান না থাকায় তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ দমকল বাহিনীর জোয়ানরা জানান তাদের কাছে খবর আসে তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ণ রাস্তার পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ কিভাবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top