News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  সাবার হচ্ছে বনাঞ্চল, নব্যতা হারাচ্ছে খোয়াই নদী
Image

 সাবার হচ্ছে বনাঞ্চল, নব্যতা হারাচ্ছে খোয়াই নদী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  বনদস্যুদের  নিত্য তান্ডবে আঠারোমুড়ার ঘন বনাঞ্চল ন্যাড়া মাথার মতো রূপ নিচ্ছে৷  খোয়াই নদী  নাব্যতা হারাচ্ছে এবং পাহাড় বৃষ্টির জল ধরে রাখতে পারছে না৷ ফলে একদার খরস্রোতা খোয়াই নদীতে বালির চর পড়ছে৷ আর সেই বালির চরে তৃণভূমি গজিয়ে উঠছে৷ নদীর গতিপথ পাল্টে যাচ্ছে৷ সবকিছু মিলিয়ে আগামী দিনের জন্য এক অশনি সংকেতের পদধবনি ঘনীভূত হচ্ছে৷ আঠারোমুড়া পাহাড় পূর্বে ঘন বনাঞ্চল ছিল, আর ছিল সেই বনাঞ্চলে গুল্ম জাতীয় লতানু উদ্ভিদ৷ কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে আঠারোমুড়ার ঘন বনাঞ্চল বনদস্যুর একাংশ বন কর্মীদের বগল দাবা করে ঘন বনাঞ্চল ন্যাড়া মাথার আকার ধারণ করছে৷ অন্যদিকে খোয়াই নদীর উৎস স্থল বনদপ্তর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না৷ এছাড়াও  মানুষজন প্রয়োজনে এবং অপ্রয়োজনে বনাঞ্চলের মূল্যবান বৃক্ষ ছেদন করে বসতি তৈরি করছে৷ যা বনদপ্তরের অজানার কথা না৷ সবকিছু জেনেশুনেও খোয়াই জেলা বনদপ্তর আঠারোমুড়া পাহাড়ে নতুন করে বন  সৃজন করছে না৷ ফলে একদার খরস্রোতা খোয়াই নদী তার ন্যাব্যতা হারিয়ে ফেলছে৷ নদী গর্ভে রাশি রাশি বালির চর জমছে৷  ওইসব কারণে নদী তার গতিপথ আংশিক ভাবে পরিবর্তন হয়েছে৷ ফলে বর্ষাকালে নদীর দুই কুল ছাপিয়ে জলশ্রুতে কৃষি জমি থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত নদীগর্ভে তলিয়ে যায়৷ বসন্ত কালে খোয়াই নদীর এমন শুষ্কতা অশনি সংকেতের মত৷ কারণ এই খোয়াই নদী জলের উপর নির্ভর করতে হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ টি ওয়ার্ডের মানুষজনদের৷ এই নদীর উপর নির্ভর করেই তেলিয়ামুড়া শহরের লাগোয়া স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছিল৷ খোয়াই নদীর শুষ্কতার কারনে বসন্তকাল এবং গ্রীষ্মকাল এই দুইটি ঋতুতে তেলিয়ামুড়া পৌর এলাকার মানুষজনরা প্রচন্ড জল সমস্যা ভোগ করতে হয়৷ তবে এলাকার বনদপ্তর যদি খোয়াই নদীর উৎস স্থল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং আঠারোমুড়া পাহাড়ে নতুন করে বনসৃজন করে তাহলে খোয়াই নদী ফের ভরা যৌবনে পরিপূর্ণ খরস্রোতা হয়ে উঠতে পারে৷ এতে তেলিয়ামুড়া শহরের মানুষজনের জল সংকট অনেকটাই লাঘব হতে পারে৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top