News Flash

  • Home
  • বিদেশ
  • ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভুমিকম্পে ১৪ জনের মৃত্যু
Image

ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভুমিকম্পে ১৪ জনের মৃত্যু

কুইটো (ইকুয়েডর), ১৯ মার্চ (হি.স.) : শনিবার বিকেলে দক্ষিণ ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভুমিকম্পে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্তারা জানিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পাশাপাশি অন্তত ৩৮০ জন এই ভূমিকম্পের ফলে আহত হয়েছেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিট নাগাদ ইকুয়েডরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। ইকুয়েডরের পাশাপাশি কেঁপে ওঠে পেরুর উত্তরাংশও।
জানা গিয়েছে, আচমকা কম্পনের ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। স্কুল, কলেজ এমনকি, চিকিৎসা কেন্দ্রেও ফাটল দেখা দেয়। তা ছাড়া, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইকুয়েডরের ভূমিকম্পে ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধারের কাজ চলছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো টুইট করে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাসম্ভব সাহায্য করবে সরকার।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top