News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৬, জখম প্রায় ৩০
Image

বাংলাদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৬, জখম প্রায় ৩০

ঢাকা, ১৯ মার্চ (হি.স.) : বাংলাদেশের খুলনা জেলার মাদারিপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রবিবার সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের বাসের চালক পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তা থেকে নীচে পড়ে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে রক্তাক্ত আবস্থায় একের পর এক যাত্রীর মৃতদেহ বের করে আনা হয়। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় আরও ৩০ যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের কারও পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্মরণকালের মধ্যে ঢাকা-ভাঙ্গা সড়কে এত বড় বাস দুর্ঘটনা ঘটেনি। পুলিশের এক আধিকারিকের কথায়, ‘দ্রুতগতিতে যেতে গিয়েই বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে মনে করা হচ্ছে। না হলে রেলিং ভেঙ্গে বাস খাদ পড়ে যাওয়ার কথা নয়।’

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top