News Flash

Image

হাফলং সিভিল হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন দেবোলালের

হাফলং (অসম), ১৬ মার্চ (হি.স.) : হাফলং সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস প্রোগ্রামের অধীনে নতুন ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

আজ বৃহস্পতিবার ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ স্বাস্থ্য বিভাগের কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল চাংসন, পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, ডেপুটি সেক্রেটারি রেবেকা চাংসন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম অধিকর্তা ডা. দুলেশ্বর গগৈ।

রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হয়। চেন্নাইয়ের অ্যাপলো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে প্রাইভেট পার্টনারশিপ মোডে অসমে মোট ৩৬টি ডায়ালাইসিস সেন্টার আগেই স্থাপন করেছে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন। হাফলং সিভিল হাসপাতালের এই ডায়ালাইসিস সেন্টার অসমে ৩৭ নম্বর। দেশে ডায়ালাইসিস সেন্টারগুলি স্থাপনের জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে ২০১৬-১৭ সালে কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছিল।

এদিকে হাফলং সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করে মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, এই সেন্টারে রোগীরা বিনামূল্যে ব্যয়বহুল ডায়ালাইসিস করাতে পারবেন এবং অর্থনৈতিক ভাবে দুর্বল রোগীদের জন্য এই ডায়ালাইসিস সেন্টার সহায়ক হবে। কারণ ব্যয়বহুল হওয়ায় ডায়ালাইসিস করাতে না পেরে বহু রোগী মৃত্যুবরণ করেন। তবে এবার থেকে অর্থনৈতিকভাবে দুর্বল রোগীদের জন্য এই ডায়ালাইসিস সেন্টার ব্যাপক সাহায্য করবে বলে মন্তব্য করেন তিনি।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top