News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধব বনাম শিন্দে গোষ্ঠীর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল সাংবিধানিক বেঞ্চ
Image

উদ্ধব বনাম শিন্দে গোষ্ঠীর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল সাংবিধানিক বেঞ্চ

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : মহারাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্দে গোষ্ঠীর মামলার শুনানি শেষ হলেও বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। টানা নয় মাস ধরে চলা শুনানির শেষে দেশের সর্বোচ্চ আদালত কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সব পক্ষই। যদিও এদিন মামলার শুনানির শেষদিনে উদ্ধব ঠাকরে কেন আস্থা ভোটের মুখোমুখি না হয়ে ইস্তফার পথ বেছে নিলেন তা জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এম আর শাহ। আস্থা ভোটের মুখোমুখি না হয়ে যে সরকারের প্রধান পদত্যাগের রাস্তায় হেঁটেছেন সেই সরকারকে কীভাবে পুনর্বহাল করা সম্ভব সেই প্রশ্নও তুলেছে সর্বোচ্চ আদালত।

এদিন মামলার শুনানিতে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি সওয়াল করতে গিয়ে বলেন, ‘মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি সরকারের সঙ্গে যা ঘটেছে তাতে শীর্ষ আদালতের উচিত হস্তক্ষেপ করা। আর তা না করা হলে গণতন্ত্রই চরম সঙ্কটে পড়ে যাবে। কোনও বিরোধী দলের সরকার ক্ষমতায় টিঁকে থাকতে পারবে না।’ দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনও একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ করে গণতন্ত্রকে খুন করেছে বলে অভিযোগ করেন সিব্বল।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top