News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁচারথল ব্লকে ৮৯টি পরিবারের জন্য বরাদ্দ ঘর নির্মাণের টাকা হাপিজ
Image

পেঁচারথল ব্লকে ৮৯টি পরিবারের জন্য বরাদ্দ ঘর নির্মাণের টাকা হাপিজ

scamনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ মার্চ৷৷ দুর্নীতিতে বিশালগড় ব্লককে হার মানাবে পেঁচারথল ব্লক৷ ইন্ধিরা আবাসন যোজনায় বহুলক্ষের  ঘর কেলেংঙ্কারি উত্তর ধনিছড়া এডিসির ভিলেজে৷ মোট ৮৯ চাকমা পরিবারকে ঘর না দিয়ে ভুয়ো নামে এই ঘর গুলি আত্মসাৎ করা হয়েছে৷ উত্তর ধনিছড়া এডিসি ভিলেজে রিয়াং জাতির গোষ্ঠীর কোন লোকজন নেই এথচ ৮৯ টি রিয়াং পরিবারের নাম দিয়ে ৩৭ হাজার করে অর্থ গায়েব করা হয়েছে৷ ২০১১-১২  অর্থ বৎসরে ঘটে যাওয়া এই আজব কেলেংন্ধারী ফাঁস হতেই বিপাকে পড়েছে শাসকদলে৷ সেই বৎসরে পেচারথল ব্লকে বিডিও ছিলেন গৌতম চৌধুরি৷ যিনি পেচারথল ব্লকের বহু কোটির কেলেংঙ্কারির নায়ক৷ অর্ডিট রিপোর্টে কেলেংঙ্কারী ধরা পড়ার পর লাল বাড়ির প্রচ্ছন্ন নদতে তিনি রেহাই পেয়ে যান৷ ঠাকুর চান্দ রিয়াং নামের তৎকালিন ভিলেজ সচিব এই ঘর কেলেংঙ্কারীর  মাস্টার মাইন্ড৷ সেই সময় ভিলেজ চেয়ারম্যান সতেন্দ্র শুল্কবৈদ্য৷ ভিলেজ সচিব ও শাসকদলের নেতাদের মধুচন্দ্রিমায় গরীব উপজাতি দের ঘরের অর্থ লুন্টন হয়৷ যে ভিলেজ রিয়াং সম্প্রদায় ভূস্তুজেন পরিবার নেই সেই খানে ৮৯ টি ঘর কোথায় গেল প্রশ্ণ৷ ভূয়ো রেশন কার্ড নাম্বার দিয়ে এই ঘর গুলি বাগিয়ে নেওয়া হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top