News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুকুরছানাকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার চালক
Image

কুকুরছানাকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷  চলন্ত গাড়ির পেছনে কুকুরছানাতে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য মঙ্গলবার সামাজিক মাধ্যমে মর্মাহত করেছে রাজ্যবাসীকে৷ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গাড়িটি আটক করেছে পুলিশ৷ এই ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷চলন্ত গাড়ির পেছনে কুকুরছানাকে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য মঙ্গলবার সামাজিক মাধ্যমে মর্মাহত করেছে রাজ্যবাসীকে৷ প্রকাশিত হয়েছে খবর৷ এ রোমহর্ষক ঘটনাটি লক্ষ্য করা গেছে দক্ষিণ জেলার সাব্রুমে৷ একটি ম্যাক্স গাড়ির পেছনে অবলা প্রাণীটিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার মত ঘটনা হয়তো রাজ্যে বিরল৷ টি আর ০৩ – ৩৭৩১ নাম্বার ম্যাক্স চালক গাড়ির পেছনে দড়ি বেঁধে একটি জীবন্ত সারমেয় হত্যা করল৷ এরকম মর্মাহত দৃশ্য দেখতে পেয়ে জাতীয় সড়কের উপর পথ চলতি পশুপ্রেমীরা হতবাক হয়ে যায়৷ সাব্রুমের শহরের বিশাল সিং নামে এক পশুপ্রেমী আগরতলা থেকে সাব্রুমে যাওয়ার সময় জোলাইবাড়ী পিলাক রাস্তার কিছু পথ আগে দেখতে পায় এই মর্মদৃশ্যটি৷ এই মর্মদৃশ্যটি বিশালের কোন প্রকার সহ্য করতে না পেরে সাহসিকতা দেখিয়ে ম্যাক্স গাড়িটি থামিয়ে চালকের সাথে কথা বলেন কেন সারমেয়টিকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে৷ চালক প্রতি উত্তরে বলেন এটা তার ইচ্ছে৷ তারপর ম্যাক্স গাড়ি চালকটি দ্রুত গতিতে কলাছড়া বাজার পর্যন্ত এসে হঠাৎ উধাও হয়ে যায়৷ খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পশুপ্রেমীরা থানায় মামলা গায়ের করেন৷ অভিযোগ মূলে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে৷ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গাড়িটি আটক করেছে পুলিশ৷ এবং এই ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top