News Flash

Image

উচ্চ মাধ্যমিকের প্রথম দিন শান্তিপূর্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷  বুধবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷৷ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছে ৪০৮ টি বিদ্যালয় থেকে ৩৩ হাজার ৯২ জন৷ তারা পরীক্ষায় বসেছে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেনুতে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৯ এপ্রিল৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৩ টি মাদ্রাসা থেকে ৬২ জন৷ তাদের পরীক্ষা হচ্ছে ৩ টা কেন্দ্রের ৩ টা ভেনুতে৷ তাদের পরীক্ষা শেষ হবে ৫ এপ্রিল৷ বুধবার সমগ্র রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে এক যোগে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ প্রথম দিন অনুষ্ঠিত হয় ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ এইদিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷ তিনি আরও আগরতলা শহরে উচ্চ মাধ্যমিকের ২০ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে৷ সমগ্র রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র রয়েছে ৬৪ টি৷ ভেনু রয়েছে ১১২ টা৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top