News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সাফাই কর্মীরা 
Image

শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সাফাই কর্মীরা 

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৫ মার্চ (হি. স.) : বুধবার সকালবেলা থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শুরু করেছেন সাফাই কর্মীরা।  শান্তির বাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাঁরা। অথচ, তাঁরা সময় মতো বেতন পাচ্ছেন না। এই অভিযোগেই আজ থেকে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে বলে জানিয়েছেন। 

বর্তমানে জেলা হাসপাতালে ২৫  জন সাফাই কর্মী রয়েছেন। তাঁদের অভিযোগ, কে ডি এস কোম্পানি তাঁদের প্রাপ্য প্রায় আড়াই মাসের মতো বেতন দিচ্ছেনা। সাফাইকর্মীরা জানান, তাঁরা বিগত অনেকবছর যাবৎ জেলা হাসপাতালে কাজ করে যাচ্ছেন।  অথচ এখনো সঠিকভাবে জানেননা তাঁদের মাসিক বেতন কত। তাঁদের সাফ কথা, যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না, ততদিন পর্যন্ত তাঁরা কর্মবিরতি জারি রাখবেন।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top