News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই আগর গাছের বাগান

আগরতলা, ১৫ মার্চ (হি.স.): আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আগর গাছের বাগান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে বাগানটি। মঙ্গলবার গভীর রাতে কৈলাশহর ইরানি গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল হাদীরের আগর গাছের বাগান আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ সহ টি এস আর বাহিনী। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক একান্ন হাজার টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মালিক।

ঘটনার বিবরনে আব্দুল হাদীর জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে এলাকার বাসিন্দারা বাগানে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। এলাকাবাসীর চিৎকার চেচামেচিতে ছুটে আসে আব্দুল হাদীর ও তাঁর পরিবারের লোকজনরা। সাথে সাথে খবর দেওয়া হয়েছে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। এলাকাবাসী ও দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ ও টি এস আর বাহিনী।পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক একান্ন হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই আগর বাগান। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে বাগান মালিক কিছুই বলতে পারেননি। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top