News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ১৫ মার্চ (হি. স.) : বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী থেকে গেলেন প্রতিমা ভৌমিক। তাই, ওই নির্দেশ মেনে আজ তিনি বিধায়ক পদে পদত্যাগ করেছেন। ত্রিপুরা বিধানসভায় প্রোটেম স্পিকারের হাতে তিনি পদত্যাগ পত্র তুলে দিয়েছেন। তেইশের বিধানসভা নির্বাচনে তিনি ধনপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। 

এদিন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। গত ২ মার্চ ভোটের ফলাফলে বিজেপি ত্রিপুরায় পুণরায় সরকার গঠন করেছে। এখন বিধায়ক পদ থেকে পদত্যাগের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ নিয়েছেন। তাঁদের নির্দেশ মেনেই আজ প্রোটেম স্পিকারের কাছে পদত্যাগ পত্র তুলে দিয়েছি, বলেন তিনি।  

এদিন তিনি পদত্যাগের পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে বিজয়ী হয়েছি। ধনপুর আমার শুধু জন্মভূমি নয়, প্রথম কর্মভূমিও। ১৯৯৮ সালে ধনপুর থেকেই প্রথম বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তবে, জয়ী হতে পারিনি। পুণরায় ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলাম। কিন্তু, এবার ধনপুরবাসী মন উজাড় করে ভোট দিয়ে আমাকে বিধায়িকা বানিয়েছেন। কিন্তু, আজ বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেও ধনপুরবাসীর পাশে সর্বদাই থাকব, আশ্বাস দেন তিনি। 

এদিকে, প্রতিমা ভৌমিকের পদত্যাগ পত্র গ্রহণ করে প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস বলেন, একই সাথে দুইটি নির্বাচিত জনপ্রতিনিধির পদে থাকা সম্ভব নয়। প্রতিমা ভৌমিক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ঠিকই, কিন্ত তিনি কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। তাই, তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top