News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাড্ডু বিতরণকে ঘিরে বিজেপি ও আরজেডি-র মধ্যে ঝামেলা, ধুন্ধুমার বিহার বিধানসভা চত্বরে
Image

লাড্ডু বিতরণকে ঘিরে বিজেপি ও আরজেডি-র মধ্যে ঝামেলা, ধুন্ধুমার বিহার বিধানসভা চত্বরে

পাটনা, ১৫ মার্চ (হি.স.): লাড্ডু বিতরণকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বিহার বিধানসভা চত্বরে। বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি ও আরজেডি বিধায়করা। চাকরির বিনিময়ে জমি মামলায় বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসা ভারতী। এই সুখবর বিহারের পৌঁছনোর পর উল্লাসে মেতে ওঠে আরজেডি শিবির।

আরজেডি বিধায়করা এদিন বিধানসভা আসা বিজেপি বিধায়কদের মিষ্টি মুখ করার জন্য লাড্ডু সাধেন। কিন্তু, বিজেপি বিধায়করা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বিজেপি ও আরজেডি বিধায়করা বচসা, এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিহারের বিরোধী দলনেতা বিনয় কুমার সিনহা বলেছেন, আমরা সবাই (বিজেপি বিধায়ক) এখানে ছিলাম এবং তাঁদের (আরজেডি) ভিতরের জায়গা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তাঁরা বাইরে এসে গুন্ডামি করছে। লাড্ডু দেওয়ার অজুহাতে তাঁরা ধাক্কাধাক্কি করছে এবং জিনিসপত্র ছুঁড়ছে। আরজেডি বিধায়করা আমাদের বিরক্ত করেছেন। আমি গভর্নরের কাছে যাব। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ বলেছেন, অনেক সিনিয়র নেতা এই অন্যায় আচরণে লিপ্ত এবং তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বিজেপি দলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top