News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের মন্তব্যকে ঘিরে বুধেও উত্তাল সংসদ, দু’টো অবধি মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

রাহুলের মন্তব্যকে ঘিরে বুধেও উত্তাল সংসদ, দু’টো অবধি মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বুধবারও উত্তাল হল সংসদ। বিরোধী দল এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে উপর্যুপরি স্লোগান ও হইহট্টগোলের জেরে দুপুর দু’টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম মুলতবি করা হয়েছে। এদিন আদানি ইস্যুতেও লোকসভা ও রাজ্যসভায় হইচই করেন বিরোধী সাংসদরা। গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়েও বিরোধীরা স্লোগান দিতে থাকেন।

বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর থেকেই লোকসভায় বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা আদানি গ্রুপের স্টক ম্যানিপুলেশনের জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবি জানান। একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top