News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীকে নিয়ে টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের বিজয় মিছিল
Image

মুখ্যমন্ত্রীকে নিয়ে টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের বিজয় মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷  দিল্লী থেকে রাজ্যে ফিরেই রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিজয় উৎসবে শামিল হলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ উন্নয়নকে সামনে রেখে আগামী পাঁচ বছর সরকার পরিচালনা করতে সংকল্পবদ্ধ বিজেপি বলে জানান মুখ্যমন্ত্রী৷
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি -র জোট সরকার৷ ৩৩ টি আসন নিয়ে শুরু হয় সরকারের পাঁচ বছরের জন্য পথ চলা৷ ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মুখ কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা ছিল৷ কিন্তু প্রত্যাশিতভাবে ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ডাক্তার মানিক সাহা৷ দিল্লি হাই কমান্ড মুখ্যমন্ত্রীর জন্য আসা রেখেছেন ডাক্তার মানিক সাহার উপরে৷ কারণ তিনি একজন দন্ত চিকিৎসক এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তি বলে৷ দীর্ঘ পাঁচ বছর বিজেপি ও আইপিএফটি জোট সরকারের কাজকর্ম নিয়ে বহু অভিযোগ উঠেছিল৷ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বহু অভিযোগ৷ বিধানসভা নির্বাচনের ৬ মাস আগে মুখ্যমন্ত্রীর মুখ বদলে হয়েছিলেন ডাক্তার মানিক সাহা৷ ২ মার্চ ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়টা নিয়েও এক প্রকার ভাবে রাজনৈতিক মহলে ঝড় শুরু হয়েছিল৷ দাবিদার ছিলেন প্রতিমা ভৌমিকও৷ কিন্তু পরিষদীয় বৈঠকে ধনী ভোটে পাশ করেছেন ডাক্তার মানিক সাহা৷ পাঁচ বছর যাতে জনগণের জন্য সঠিকভাবে কাজকর্ম পরিচালনা হয় তার জন্য মোদি, শাহ এবং নাড্ডা আস্থা রাখলেন মানিক সাহার উপরেই৷ এবং মানিক সাহার নামের উপর শীলমোহর দিতে ভাবতে হয়নি দিল্লিকে৷ মুখ্যমন্ত্রী হয়ে দন্ত চিকিৎসক মানিক সাহা শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পাড়ি দেন দিল্লি৷ সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং রাষ্ট্রীয় সভাপতিকে কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যে ফিরে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মুখ্যমন্ত্রী পা মেলান বিজয় উৎসবে৷ এদিন ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের পক্ষ থেকে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়৷ বিজয় উৎসবের অগ্রভাগে ছিলেন সিংহভাগ মহিলা৷ এই বিজয় উৎসবে অংশ নেন এলাকায় বিজয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দলীয় কর্মীদের সাথে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন৷ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় বারের জয় উৎসর্গ করেন কার্যকর্তাদের৷ কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ পাশাপাশি রাজ্যবাসীকে তিনি এদিন ধন্যবাদ জানান৷   এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top