News Flash

  • Home
  • খেলা
  • ড্র আহমেদাবাদ টেস্ট, ভারতের দখলেই রইল বর্ডার-গাভাসকর ট্রফি
Image

ড্র আহমেদাবাদ টেস্ট, ভারতের দখলেই রইল বর্ডার-গাভাসকর ট্রফি

আহমেদাবাদ, ১৩ মার্চ (হি.স.) : বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলেই থাকল। আহমেদাবাদে চতুর্থ টেস্ট ড্র হতেই ২-১ ফলে সিরিজ জিতল ভারত। বিরাট কোহলি, শুভমন গিলের সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচে জয় পেল না রোহিত ব্রিগেড। ২০২১ সালে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতেছিল ভারত। এবার দেশের মাটিতেও সিরিজ জিতে ভারতের দখলেই রইল এই ট্রফি। ম্যাচের শেষ দিনে ১৭৫ রান তোলে অস্ট্রেলিয়া। তারপরেই ম্যাচ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন দুই দলের অধিনায়ক।

প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৯১ রানে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। রবিবার চতুর্থ দিনের শেষ বেলায় ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে তিন রান সংগ্রহ করেছিল সফরকারী দল। ৮৮ রানে পিছিয়ে থেকে সোমবার ব্যাট করতে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ও ম্যাথু কুনেম্যান। দ্রুতই নৈশ প্রহরী কুনেম্যানকে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ বলে ৬ রান করে ফেরেন অজি বোলার। ফলে আশায় বুক বেঁধেছিলেন রোহিতরা।
কিন্তু তার পরেই দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিদের বোলিং আক্রমণকে নির্বিষ করে দেন ট্র্যাভিস হেড ও মার্নুস লাবুশানে। দুজনে জুটি বেঁধে ১৩৯ রান সংগ্রহ করেন। ধীরে-ধীরে শতরানের দিকে এগোচ্ছিলেন হেড। কিন্তু মধ্যাহ্ন বিরতির পরে তাঁকে (৯০) ফিরিয়ে দেন অক্ষর পটেল। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে খেলতে থাকেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও লাবুশানে। দুজনেই ক্রিজ আঁকড়ে থাকেন। চা বিরতির সময়ে অজিদের সংগ্রহ ছিল ১৫৮ রান। ম্যাচ যে নিস্ফলা হতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই চা বিরতির পরেই ম্যাচে ইতি টানতে রাজি হনন দুই দলের অধিনায়ক। ম্যাচ শেষের সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল দুই উইকেটে ১৭৫। লাবুশানে ৬৩ রানে এবং অজি অধিনায়ক স্মিথ ১০ রানে অপরাজিত থেকে যান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top