News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ দর্শালেই ভোটাধিকার ডি ভোটারদের : মুখ্যমন্ত্রী
Image

ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ দর্শালেই ভোটাধিকার ডি ভোটারদের : মুখ্যমন্ত্রী

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : অসমের ১.৩০ লক্ষ ডি ভোটারদের জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ| তিনি জানান, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে ডিভোটারদের কেউ যদি তাঁদের ভারতীয় নাগরিকত্ব সম্পর্কীয় কোনও প্রমাণ দর্শাতে পারেন তাহলে তাঁরা ভোটাধিকার পাবেন| উল্লেখ্য, রাজ্যে বহিরাগত বলে প্রায় ১.৩০ লক্ষ নাগরিককে সন্দেহজনক অর্থা ডি অর্থা ডাউটফুল হিসেবে চিহ্নিত করা হয়েছে| তাঁদের মধ্যে অসংখ্য নাগরিক এখন ডিটেনশন ক্যম্প মানে বন্দিদশা কাটাচ্ছেন| মুখ্যমন্ত্রী জানান, ডি ভোটার সম্পর্কিত এক মামলায় দেশের উচ্চতম আদালতে এক আবেদন জমা দিয়েছিল তাঁর সরকার| গত ৮ ফেব্রুয়ারি উচ্চতম আদালতের বিচারপতি কুরিয়ান যোশেফ এবং বিচারপতি রহিনটন ফলির ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছে, ডি ভোটাররা যদি নির্বাচন কমিশনের কাছে তাঁদের ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণস্বরূপ নথিপত্র দেখাতে পারেন তাহলে তাঁরা ভোটাধিকার পাবেন| অবশ্য এক্ষেত্রে তাঁদের নথিপত্রগুলি উপযুক্ত কিনা তা সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের বিবেচ্য হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী| তিনি আরও জানান, এর আগে আদালতে ডি ভোটারদের চলমান বিচারপ্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত এঁদের ভোটাধিকার হরণ করা হয়েছিল| এবার সুপ্রিম কোর্টে তাঁদের ভোটাধিকারকে বেশ শিথিল করে দিয়েছে| যে সব প্রকৃত ভারতীয় নাগরিক ডি ভোটার হিসেবে তাঁদের ভোটাধিকার হারিয়েছিলেন, তাঁরা এই জট থেকে মুক্তি পেলেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top