News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএমএস গন্ডাছড়া কমিটির উদ্যোগে মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে রেলি
Image

বিএমএস গন্ডাছড়া কমিটির উদ্যোগে মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  ভারতীয় মজদুর সংঘ গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে  দ্বিতীয় বারের জন্য গঠিত সরকারের  মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে রবিবার এক অভিনন্দন রেলি সংগঠিত করে৷  
রেলিটি সরমা পঞ্চায়েত মাঠ থেকে শুরু হয়ে গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন অলিগলি পথ পরিক্রমা করে৷ শেষে অটো স্ট্যান্ডে বিএমএস কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷  উপস্থিত ছিলেন গন্ডাছড়া কর্মচারী সংঘের নেতৃত্ব সুভাষ চাকমা, রতন মনি চাকমা, সত্য দাস, কুলেন্দ্র রিয়াং,পান্ডব চাকমা, রতন পাল, স্বপন দাস কৌশিক রায়৷ নেতৃত্ব সুভাষ চাকমা ভারতীয় মজদুর সংঘ গন্ডাছড়া মহকুমা পক্ষ থেকে দ্বিতীয় বার বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানান৷  তিনি আরো জানান ভারতীয় মজদুর সংঘ যেহেতু  রাষ্ট্রবাদী সরকারকে সমর্থন করে তাই রাষ্ট্রবাদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে শামিল হবেন তারা৷ সরকারের উন্নয়নমূলক  কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top