নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে শুক্রবার সিবিসিসি ও রেড ক্রস সোসাইটি উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা মূলক র্যালীর আয়োজন করা হয়৷ এই র্যালীর মাধ্যমে ক্যান্সার রোগ ও তার নিরাময়ের উপর সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়৷ এই র্যালীর সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ র্যালীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন৷ নারীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সম্মান রক্ষার্থে কেন্দ্র ও রাজ্য সরকার ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে৷ তারই অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ পাশাপাশি ক্যান্সার রোগ প্রতিরোধ করার বার্তা ছড়িয়ে দিতে এই র্যালীর আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র৷

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় র্যালী অনুষ্ঠিত
Releated Posts
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

















