News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদ টেস্টে নরেন্দ্র মোদীর সংবর্ধনা নিয়ে তোপ কংগ্রেসের
Image

আহমেদাবাদ টেস্টে নরেন্দ্র মোদীর সংবর্ধনা নিয়ে তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়াম ছিল মোদীময় । বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে সংবর্ধনা দেওয়া হল এবং যেভাবে স্টেডিয়ামে মোদী-মোদী রব উঠল, সেটা আসলে চূড়ান্ত আত্মকেন্দ্রিকতা এবং আত্মপ্রচারের প্রমাণ বলে দাবি করছে কংগ্রেস শিবির।

বুধবার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে থেকেই আহমেদাবাদকে কার্যত মোদীময় করে তোলা হয়েছিল। স্টেডিয়ামের বাইরে লাগানো হয়েছিল বড় বড় ব্যানার। কোথাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তো কোথাও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের ছবি। কোথাও আবার দু’জন একসঙ্গে। কোনও কোনও ব্যানারে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও আছে বটে, কিন্তু তাতে ক্রিকেটাররা গৌণ, প্রধানমন্ত্রীই মুখ্য। ম্যাচের প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছে যান দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের অধিনায়কের হাতে দেশের ক্যাপ তুলে দেন তাঁরা। তারপর দুই দেশের প্রধানমন্ত্রী এবং অধিনায়ক হাতে হাত রেখে ফটো সেশনের জন্য ‘পোজ’ দেন। ততক্ষণে স্টেডিয়ামজুড়ে ‘মোদী-মোদী’ রব শুরু হয়ে গিয়েছে। ফটো সেশন সারার পর সুসজ্জিত গাড়িতে গোটা স্টেডিয়াম ঘোরেন দুই প্রধানমন্ত্রী। তখনও বারবার মোদি-মোদি রব উঠেছে। পরে মাঠে নেমে সব ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছেন মোদী এবং অ্যালবানিজ। এর ফাঁকে আবার বোর্ড সচিব জয় শাহ দুই প্রধানমন্ত্রীকে স্মারক বিশেষ উপহার দিয়েছেন। স্মারকে নরেন্দ্র মোদীরই ছবি ছিল। আর এসব নিয়েই কটাক্ষ করছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে বলেছেন, নিজের জীবিত অবস্থায় নিজের নামে হওয়া স্টেডিয়ামে নিজে গিয়ে সংবর্ধনা নিলেন। এর চেয়ে বেশি আত্মকেন্দ্রিকতা কিছু হতেই পারে না। যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি আবার বলছেন, নিজের ছবি, নিজের নামের স্টেডিয়ামে যেভাবে নিজের বন্ধুর ছেলের কাছ থেকে সংবর্ধনা নিলেন প্রধানমন্ত্রী, সেটা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top