News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিক; ৬৬-তেই জীবনাবসান, শোকস্তব্ধ বলিউড
Image

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিক; ৬৬-তেই জীবনাবসান, শোকস্তব্ধ বলিউড

মুম্বই, ৯ মার্চ (হি.স.): প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। কৌতুক অভিনয়ের জন্য সিনেমা অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৬৬ বছর বয়সেই সেই হাসি চিরতরে মিলিয়ে গেল। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বৃহস্পতিবার ভোরে টুইট করে সতীশের মৃত্যুর দুঃসংবাদ জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

বলিউডে বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি নানা সিনেমা পরিচালনাও করেছিলেন তিনি। নিজ অভিনয়ের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক, সকলের মুখে ফুটিয়েছিলেন হাসি। সেই হাসির রোল থামিয়েই চলে গেলেন বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিক। অভিনেতা অনুপম খের টুইট করে সতীশ কৌশিকের মৃত্যুর খবর জানান।
টুইটে তিনি লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!”

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top