News Flash

  • Home
  • দেশ
  • আমেদাবাদ টেস্টে মাঠে উপস্থিত মোদী ও অ্যালবানিজ, দুই অধিনায়কের হাতে টুপি তুলে দিলেন প্রধানমন্ত্রী
Image

আমেদাবাদ টেস্টে মাঠে উপস্থিত মোদী ও অ্যালবানিজ, দুই অধিনায়কের হাতে টুপি তুলে দিলেন প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ৯ মার্চ (হি.স.): ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় বন্ধুত্বের ৭৫ বছরের উদযাপন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার সকাল সকাল মোতেরায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। দু’দেশের প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় বিসিসিআই । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হাতে বিশেষ স্মারক তুলে দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বোর্ড সচিব জয় শাহ স্মরক তুলে দেন নরেন্দ্র মোদীর হাতে। এদিন টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। পরে মাঠে নেমে সব ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছেন মোদী এবং অ্যালবানিজ। স্টেডিয়ামের ভিতরে ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় বন্ধুত্বের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেটাও ঘুরে দেখেন দুই প্রধানমন্ত্রী। –

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top