News Flash

Image

করিমগঞ্জে নাচে-গানে রঙের উৎসব উদযাপন বিএসএফ জওয়ানদের

করিমগঞ্জ (অসম), ৮ মার্চ (হি.স.) : ধুমধাম করে নাচে-গানে রঙের উৎসব পালন করেছেন করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা।

সীমান্তের অতন্দ্র প্রহরী তাঁরা। তার মধ্যেই বিভিন্ন উৎসবে মেতে উঠেন প্রহরারত জওয়ানরা। অন্যান্য বছরের মতো রঙের উৎসবেও করিমগঞ্জের সীমান্তে মেতে উঠেছেন সীমান্ত রক্ষী জওয়ানরা। সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ১৬ নম্বর ব্যাটালিয়নের দোহালিয়া সদর ছাউনিতে হোলি উদযাপন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়। একে অপরকে রঙ মাখিয়ে হোলি সেলিব্রেশনে মেতে ওঠেন বিএসএফ জওয়ানরা। মিষ্টিমুখের পাশাপাশি হোলির জনপ্রিয় গান গেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে জয় ভারত স্লোগানে মেতে ওঠেন তাঁরা। ঊর্ধ্বতন বিএসএফ আধিকারিকরাও বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মিষ্টি বিতরণ করেন।

১৬ নম্বর বাহিনীর অধিনায়ক সঞ্জয় কুমার জানান, সারা দেশ যখন হোলি খেলছে, তখন দেশের নিরাপত্তায় বিএসএফ জওয়ানরা সীমান্তে অবস্থান করে দেশবাসীকে নিরাপত্তা দেন। পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থানকারী ইউনিটই তাঁদের পরিবার। তাই এই পরিবারের সঙ্গেই রঙের উৎসব পালন করে থাকেন জওয়ানরা। একে অপরের সাথে তাঁদের সুখ-দুঃখ ভাগাভাগি করেন।
তাঁর অধীনস্থ বাহিনীর জওয়ান সহ তাঁদের পরিবারের সদস্যদের হোলির শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় কুমার বলেন, উৎসবের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিয়ে প্রতিটি উৎসবকে অন্যভাবে উদযাপন করে থাকেন বিএসএফ-এর জওয়ানরা।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top