News Flash

Image

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে বাজেয়াপ্ত আরও প্রায় ৩ কোটি টাকার সোনা, ধৃত এক

গুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আজ বুধবার আবারও সোনা বাজেয়াপ্ত করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। এর সঙ্গে আটক করা হয়েছে এক সোনা পাচারকারীকে। গতকাল পৃথক পৃথক অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছিল জিআরপি এবং গুয়াহাটি সিটি পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তিন পাচারকারীকে।

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জিআরপি থানা সূত্ৰে জানা গেছে, আজ সকাল পৌনে সাতটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে তালাশি চালিয়ে এই সাফল্য লাভ করেছে পুলিশ। ট্রেনের একটি কামরা থেকে ৩.২০ কিলোগ্রাম ওজনের ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন অভিযানকারীরা।

সূত্রটি জানিয়েছে, সোনা পাচারের অভিযোগে শরিফ আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাকি জানিয়েছে, মণিপুর থেকে সংগ্রহ করেছিল, উদ্দেশ্য ছিল দিল্লি নিয়ে যাওয়া। সোনা পাচারে জড়িত অন্যদের নাম-ধাম জানতে ধৃতকে জেরা চলছে বলে জানিয়েছে রেল পুলিশের সূত্রটি।

এখেনে উল্লেখ করা যেতে পারে, গতকাল মঙ্গলবার সকালেও গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আগরতলা-দিল্লিগামী তেজস এক্সপ্ৰেসে রুটিন তালাশি চালিয়ে ১ কেজি ৩ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছিল জিআরপি। বাজেয়াপ্তকৃত সোনাগুলির বাজারমূল্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছিলেন জিআরপি থানার ওসি। অবৈধ সোনা পাচারের অভিযোগে জিআরপি গ্রেফতার করেছিল সম্পত রাও নামের এক চোরাকারবারিকে।

এদিকে গতকালই অপর এক অভিযানে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে জিআরপি এবং গুয়াহাটি সিটি পুলিশ ৩২০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছিল। সোনাগুলির বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয় দুই সোনা পাচারকারীকে।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top