News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড় জেলার মাসিমপুরে নাবালিকার সঙ্গে কুকর্ম করে গ্রেফতার ৫৮ বছরের ব্যক্তি
Image

কাছাড় জেলার মাসিমপুরে নাবালিকার সঙ্গে কুকর্ম করে গ্রেফতার ৫৮ বছরের ব্যক্তি

শিলচর (অসম), ৭ মার্চ (হি.স.) : নাবালিকার সঙ্গে কুকর্ম করে পুলিশের হাতে আটক হয়েছেন ৫৮ বছরের জনৈক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ কাছাড় জেলার অরুণাচল পুলিশ ফাঁড়ির মাসিমপুর বালিঘাট দাসকলোনিতে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার পর স্থানীয়রা ১১ বছর বয়সি নাবালিকাকে নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হলে সঙ্গে সঙ্গে অভিযানে নামে পুলিশ। আটক করা হয় মাসিমপুর আর্মি ক্যান্টিনের কর্মী প্রদীপ দত্ত ওরফে অনু নামের ৫৮ বছর বয়সি ব্যক্তিকে। এর পর তার বিরুদ্ধে ধর্ষণের ধারা রুজু করে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

নাবালিকার মায়ের অভিযোগ, আজ সকালে তাঁরা বাইরের গেট বন্ধ করে এক আত্মীয়ের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের গেলে কুকর্ম ঘটায় প্রদীপ দত্ত। তিনি বলেন, জল পান করার উদ্দেশ্যে প্রথমে বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি। তখন তাঁদের মেয়ে তাকে জলের গ্লাস হাতে দেওয়ার সময় টানা-হ্যাঁচড়া শুরু করে দেয়। তিনি বলেন, তাঁর মেয়ে চিৎকার করে কাঁদছিল। এর পর কোনওভাবে তার কবল থেকে পালাতে সক্ষম হয় এবং দৌড়ে আত্মীয়ের বাড়িতে চলে আসে। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে ছুটে আসলে দেখেন প্রদীপ দত্ত গ্রামের রাস্তা ধরে পালিয়ে যাচ্ছে। এর পর ঘটনাটি তারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি জানাজানি হয়ে গেলে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। অভিযুক্ত প্রদীপ দত্তের ফাঁসির দাবিতে ঘেরাও করা হয় অরুণাচল পুলিশ ফাঁড়ি। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এর পর ঘটনা-খানেকের মধ্যে আটক করা হয় অভিযুক্তকে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top