News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা যুব মোর্চার সম্পাদকের উপর হামলা
Image

সিপাহীজলা যুব মোর্চার সম্পাদকের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷  বিনা কারণে তিপ্রা মথা ও সিপিআইএম দুষৃকতিকারীরা আক্রমণ চালায় বিজেপি সিপাহীজলাজলা জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক গৌতম ঘোষ,  কার্যকর্তা জহিরুল ইসলাম, দুলাল দেবনাথ,  অজয় ঘোষ সহ মোট  ৫ জনের উপর৷ রড, দা, লাঠি দিয়ে  আক্রমণ চালায় বলে অভিযোগ৷ আক্রমনে এই ৫ জনের মধ্যে গৌতম ঘোষকে বিরোধী দলের দুস্ককীতিরা এমন ভাবে আক্রমণ করে যেখানে বর্তমানে গৌতম ঘোষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ দুষৃকতীদের আক্রমণে গৌতম ঘোষের একটি চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু আক্রমণের মূল চক্রি ছিল  শুভম দাস এবং  টুটন দাস৷ এই ২ জন গৌতম ঘোষকে রাতে ফোন করে মেলাঘর তেল কাজলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ  ব্রিজের সেতুর সিঁড়ির কাছে নিয়ে যায়৷ তারপর বিভিন্ন জায়গা থেকে মথার এবং সিপিআইএমের দুষৃকতীরা ছুটে আসে৷ সেখানে গৌতমের সঙ্গে ছিল ভারতীয় জনতা পার্টি আরো তিনজন কার্যকর্তা৷ বিরোধী দুষৃকতীদের একত্রিত হয়ে চারজনের উপর এলোপাথারে আক্রমণ চালায়৷ এর মধ্যে শুভম দাস সবচেয়ে বেশি আক্রমণ করে গৌতম ঘোষকে৷ মুহূর্তে খবর পেয়ে অজয় ঘোষ এবং তার ভাই  বন্ধুরা ঘটনাস্থলে উপস্থিত হয়৷   শেষ পর্যন্ত মেলাঘর হাসপাতালে এই চারজনকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাটি ঘটে সোমবার রাত এগারোটা নাগাদ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত গৌতম ঘোষ সহ এবং ঐ কার্যকর্তা তিনজনের অবস্থা শোচনীয় হওয়া মঙ্গলবার সকালবেলা তাদেরকে মেলাঘর  হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ এদিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বা বিভিন্ন সংগঠনের কার্যকর্তারা তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তেল কাজলার বিশিষ্ট সমাজসেবক ব্যক্তি আব্দুল মতিন মিয়ার নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জনের প্রতিনিধি দল গৌতম ঘোষের বাড়িতে যায়৷ সেখানে গৌতম ঘোষের পরিবারকে সান্তনা দেওয়ার চেষ্টা করে৷ তাদেরকে দেখে গৌতম ঘোষের মা ছেলের জন্য কাঁদতে থাকে৷  তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তথা ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন মিয়া বলেন তারা আক্রমণে বিশ্বাসী নয়৷  তারা শান্তিতে বিশ্বাসী৷ ভারতীয় জনতা পার্টি প্রতিশোধের আগুনে না গিয়ে বরঞ্চ এলাকা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান৷  এই বিষয়ে মেলাঘর থানায় মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top