News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : ধনীরামপুরকে সহজে হারিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে
Image

অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : ধনীরামপুরকে সহজে হারিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। সোনামুড়া কোচিং সেন্টার ফাইনালে পৌঁছুলো। খেতাবি লড়াইয়ে সোনামুড়া কোচিং সেন্টার কার বিরুদ্ধে খেলবে তা নির্ণয় হবে আগামীকাল।টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বীরবিক্রম ক্লাব ও শান্তিনগর প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের খেলা এখন অন্তিম পর্যায়ে। ডাবল লীগের পর এখন চলছে সেমিফাইনাল পর্যায়ের খেলা। প্রথম সেমিফাইনালে আজ অনেকটা লো স্কোরিং ম্যাচে সোনামুড়া কোচিং সেন্টার আট উইকেটের ব্যবধানে ধনীরামপুর প্লে সেন্টারকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা ছিল সোনামুড়া স্পোটিং এসোসিয়েশন গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ধনিরামপুর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে ২০.৩ ওভার খেলে ধনিরামপুর প্লে সেন্টার সবকটি উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপেন দেববর্মা ও প্রহর দেববর্মা দুজনেই ২০ করে রান পায়। সোনামুড়া কোচিং সেন্টারের সাগর দাস দুর্দান্ত বল করে ৫ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করার পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। অধিনায়ক রায়হান আহমেদ আরমান ২০ রানে ৪টি এবং রাকিব হাসান একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১০.১ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার মিনহাজ আহমেদ শূন্য রানে আউট হলেও সানোয়ার হোসেন অপরাজিত থেকে সঙ্গে আবু বক্কর সিদ্দিকীকে নিয়ে দলকে জয় এনে দেয়। মাঝে অধিনায়ক রায়হান ১৯ রানে প্যাভিলিয়নের ফিরলেও সানোয়ারদের ২৩ রানে এবং আবু বক্কার ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করে ফাইনালে তুলে। ধনিরামপুর কোচিং সেন্টারের প্রহর দেববর্মা ও বিশাল দেববর্মা একটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top