News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরী ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা শনিবার বিকেল সাড়ে চারটায় খোয়াই ডাক বাংলায় বৈঠক করলেন খোয়াই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে৷ ওনার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক ডি কে চাকমা, জেলা পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন৷ শনিবার বিকেল মুখ্যমন্ত্রী হেলিকপ্ঢারে করে খোয়াই বিমানবন্দর মাঠে অবতরণ করেন৷ সেখান থেকে তিনি সোজা চলে যান খোয়াই ডাক বাংলায়৷ সেখানে তিনি বৈঠক শেষ করে  ৪টা ৪৫ মিনিটে সিপাহীজলার উদ্দেশ্যে রওনা হন৷
রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন সন্ত্রাসকারীদের বিরুদ্ধে৷ তিনি বলেন ভোট গ্রহণ এবং ভোট গণনা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন হওয়াতে অনেকেরই তা সহ্য হচ্ছে না৷ তিনি বলেন বিরোধীদল গুলো গুজব ছড়াচ্ছে উস্কানি দিচ্ছে এবং আরো কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা চালাচ্ছে শান্তিপ্রিয় ত্রিপুরার পরিবেশ অশান্ত করে তুলতে৷ মুখ্যমন্ত্রী বলেন যারা এই ধরনের ঘটনা সংগঠিত করছে তাদের কাউকেই ছাড়া হবে না৷ এখন পর্যন্ত সারা রাজ্য ২০০ জন দুষৃকতীকে গ্রেফতার করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন শান্তিপ্রিয় ত্রিপুরার পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে কাদের হাত রয়েছে তা রাজ্যের মানুষ ভালো করে জানেন৷ সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন ধরনের অপপ্রচারের পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক টেকনোলজির মাধ্যমে তাদেরকে চিহ্ণিত করা হচ্ছে৷ তিনি বলেন শান্তিপ্রিয় ত্রিপুরার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা হচ্ছে খুব শীঘ্রই৷

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top