News Flash

  • Home
  • বিদেশ
  • ক‍্যান্সার-মুক্ত জো বাইডেন, আপাতত চিকিৎসার আর প্রয়োজন নেই
Image

ক‍্যান্সার-মুক্ত জো বাইডেন, আপাতত চিকিৎসার আর প্রয়োজন নেই

ওয়াশিংটন, ৪ মার্চ (হি.স.): ত্বকের ক্যান্সারে ভুগছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুকে ত্বকের উপর সেই ক্যান্সার বিশেষ অস্ত্রপোচারের মাধ্যমে বাদ দেওয়া গিয়েছে। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। বাইডেনের আপাতত আর কোনওরকম চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি।

ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ। হোয়াইট হাউসের ফিজিশিয়ান কেভিন ওকনার জানান, ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাঁর বুকের চামড়ার একটি অংশ বাদ দেওয়া হয়েছে। ওই অংশে বাসা বেঁধেছিল বাসাল সেল কার্সিনোমা, যা একধরনের ত্বকের ক্যানসার। অস্ত্রোপচার করে ওই অংশটি বাদ দেওয়া হয়েছে। বাইডেনের আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার ধরা পড়তেই অস্ত্রোপচার করা হয়। সমস্ত ক্যানসারাস টিস্যু বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে অস্ত্রোপচারের ক্ষতস্থান সম্পূর্ণ সেরে গিয়েছে।

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top