News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : মিড ডে মিলের চাল চুরি, উত্তপ্ত চুড়াইবাড়ির বাঘন স্কুল, প্রতিবা‌দে সোচ্চার ছাত্রছাত্রী ও অভিভাব‌ককুল, তদ‌ন্তে পু‌লিশ
Image

ত্রিপুরা : মিড ডে মিলের চাল চুরি, উত্তপ্ত চুড়াইবাড়ির বাঘন স্কুল, প্রতিবা‌দে সোচ্চার ছাত্রছাত্রী ও অভিভাব‌ককুল, তদ‌ন্তে পু‌লিশ

চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৪ মার্চ (হি.স.) : মিড ডে মিলের চাল চুরির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ‌ত্রিপুরা-অসম আন্তঃরাজ্য্ সীমা‌ন্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবা‌ড়ি থানাধীন বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদের নামে বরাদ্দ চাল চুরির প্রতিবাদে পড়ুয়া এবং তাদের অভিভাকরা ব্যাপক সোচ্চার হয়ে ওঠেন। খবর দেওয়া হয় থানায়। থানা থেকে পুলিশের দল অভিযান চালিয়ে চুরির চাল উদ্ধার করেছে। তবে চাল চুরির দায়ে এই খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তিনি ফেরার বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার সকাল ছয়টা নাগাদ বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিড ডে মিলের অর্গানাইজার আব্দুল মন্নান স্কুলের মিড ডে মিলের গুদাম থেকে এক বস্তা চাল তাঁর বাইসাইকেলে করে নিয়ে যাওয়ার পথে তাঁকে বাধা দেন স্থানীয় কতিপয় যুবক। তাঁদের বাধা উপেক্ষা করে ওই চালের বস্তা তিনি তার বাড়িতে নিয়ে যান। তখন প্রতিবা‌দী যুব‌করা চুড়াইবাড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

ততক্ষণে এলাকার মানুষ স্কুল চত্বরে জ‌মায়েত হয়ে প্রতিবা‌দে যোগ দেন। পুলিশ তদন্ত-অভিযান চালিয়ে অর্গনাইজার আব্দুল মন্নানের বাড়িতে তার রান্নাঘর থেকে চাল সমেত একটি বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। ত‌বে অভিযুক্ত‌কে ধরতে সক্ষম হয়‌নি পুলিশ।

এদিকে অভিযানকারী পু‌লি‌শ দলের ওপর অর্গানাইজারের আব্দুলের বাড়ির সদস্যরা হামলা চালিয়েছেন ব‌লে অভি‌যোগ। আব্দুল মান্নানের বাড়ির এক মহিলা কর্তব্যরত সাব-ইনস্পেক্টের আঙুল কামড়ে দিয়ে তাঁকে ঘায়েল করেছেন ব‌লেও খবর পাওয়া গে‌ছে।

অপরদিকে স্কুলের কচিকাঁচা শিক্ষার্থী সহ মিড ডে মিলের রাঁধুনিরা জানান, অর্গানাইজার আব্দুল মান্নান নাকি প্রায়ই মিড ডে মিলের চাল-ডাল এভাবে চুরি করে তার বাড়িতে নিয়ে যান। দীর্ঘদিন ধ‌রে তার বিরুদ্ধে এই অভি‌যোগ জা‌নি‌য়েও কোনও কাজ হয়‌নি ব‌লে ক্ষোভ ব্যক্ত করেছেন অভিযোগকারীরা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top