News Flash

  • Home
  • প্রধান খবর
  • অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক মজবুত, কিন্তু আরও শক্তিশালী হতে পারে : অ্যান্থনি আলবেনিজ
Image

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক মজবুত, কিন্তু আরও শক্তিশালী হতে পারে : অ্যান্থনি আলবেনিজ

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ভারত সফরে আসার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। শনিবার এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি আমার প্রথম ভারত সফর, আমি অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধনকে আরও শক্তিশালী করার জন্য অপেক্ষা করছি। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক মজবুত, কিন্তু আরও শক্তিশালী হতে পারে। প্রসঙ্গত, আগামী ৮-১১ মার্চ ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। ভারতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর।

শনিবার অ্যান্থনি আলবেনিজ জানিয়েছেন, শক্তিশালী ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব আমাদের অঞ্চলের স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজন। এর অর্থ আরও বেশি সুযোগ এবং আরও বাণিজ্য ও বিনিয়োগ, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা এবং আমাদের জনগণকে সরাসরি উপকৃত করা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ভারত সর্বদাই অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকবে। আমি এ বছরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ায় কোয়াড লিডারস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা এবং সেপ্টেম্বরে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য আবার ভারত সফরের জন্য অপেক্ষা করছি।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top